ভারতকে হারানোয় ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

 

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে ২ কোটি টাকা বোনাস দেয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ছবি: ভিডিও থেকে নেয়া

সবশেষ ২০০৩ সালের জানুয়ারিতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। এরপর গত ২২ বছর ধরে ভারতের বিপক্ষে জয় খরায় ভুগছিল বাংলাদেশ। হামজা চৌধুরী, শমিত সোমদের কল্যাণে অবশেষে সে দীর্ঘ অপেক্ষার পর অবসান হলো।

 
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতকে ১-০ গোলে হারালো বাংলাদেশ। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন শেখ মোরসালিন। গোল না করলেও এদিন বাকি সব দায়িত্ব-ই পালন করেছেন হামজা  Play

Post a Comment

1 Comments